1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জামায়াতের ৫ নেতা-কর্মী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

চৌদ্দগ্রামে জামায়াতের ৫ নেতা-কর্মী গ্রেফতার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৬৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে গোপন বৈঠক করার সময় জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চিওড়া ইউনিয়নের দক্ষিণ ডিমাতলী গ্রামের একটি বাড়ি থেকে বুধবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: উপজেলার চিওড়া ইউনিয়নের দক্ষিণ ডিমাতলী গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি জালাল উদ্দিন টিপু (৪৩), চিওড়া গ্রামের জহিরুল হকের ছেলে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নাজমুল হক বাবর (৪৮), সাঙ্গিশ্বর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ধোড়করা ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি অলি উল্যাহ লিটন (৪০), ডিমাতলী গ্রামের সৈয়দ আহাম্মেদের ছেলে রফিকুল ইসলাম দুলাল (৩৪) ও চরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহনেওয়াজ কাজল (৫৬)।

বিষযটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ‘চিওড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি জালাল উদ্দিন টিপুর বাড়িতে গোপন বৈঠক চলছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় টিপুসহ আরও পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জামায়াতের সদস্য ফরম ও লিফলেট জব্দ করা হয়েছে । এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় নাশকতামূলক কর্মকান্ডের ষড়যন্ত্র করার একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net