1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও হত্যা চেষ্টার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও হত্যা চেষ্টার অভিযোগ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৫৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে শ্লীলতাহানি ও হত্যা চেষ্টার অভিযোগে মঙ্গলবার তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী রুনা বেগম। পৌর এলাকার নবগ্রামে এ ঘটনা ঘটে। রুনা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী নিজাম উদ্দিনের স্ত্রী। অভিযোগে উল্লেখিত আসামীরা হলে: রুনা বেগমের দেবর জামাল উদ্দিন, তার স্ত্রী সাথি আক্তার ও শ্বাশুড়ী মাসিদা বেগম। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক কামাল হোসেন।

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে নবগ্রামের সৌদি প্রবাসী নিজাম উদ্দিনের স্ত্রী রুনা বেগমের সাথে দেবর জামাল উদ্দিনসহ পরিবারের সদস্যদের পারিবারিক বিরোধ চলছিল। এনিয়ে কারণে-অকারণে তারা রুনা বেগমকে মারধরসহ বিভিন্ন প্রকার অত্যাচার-নির্যাতন করে আসছিল। রোববার দুপুরে পূর্ব পরিকল্পিত ও আকস্মিকভাবে জামাল উদ্দিনের নেতৃত্বে বিবাদীরা রুনা বেগমকে গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে তারা রুনা বেগমের উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে জখম করে। এছাড়া জামাল উদ্দিন তার হাতে থাকা ধারালো দা দিয়ে রুনা বেগমের মাথার উপরিভাগে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। দেবর জামাল উদ্দিন প্রবাসীর স্ত্রীর পরিধেয় কাপড় টেনে শ্লীলতাহানি ও হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে। এ সময় প্রাণ রক্ষার্থে রুনা বেগমের শোর-চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

পরে আহত প্রবাসীর স্ত্রী রুনা বেগমকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার আশঙ্কাজনক অবস্থায় রুনা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে রুনা বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। খবর শুনে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে দেখতে হাসপাতালে যান।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, ‘প্রবাসীর স্ত্রীর উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net