1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা জেলার সাভার হতে ১১ বছরের শিশু অপহরণের ০৪ দিন পর ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‌্যাব-৪; অপহরণকারী গ্রেফতার। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

ঢাকা জেলার সাভার হতে ১১ বছরের শিশু অপহরণের ০৪ দিন পর ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‌্যাব-৪; অপহরণকারী গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৫৮ বার

১। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি শিশু অপরহরণকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।

২। গত ২৬/০৭/২০২১ ইং তারিখে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানতে পারা যায় যে, ২৪ জুলাই ২০২১ইং আনুমানিক সকাল ১১.০০ ঘটিকার সময় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন এলাকা থেকে ১১ বছরের শিশু স্বপ্না খাতুন অপহৃত হয়। উক্ত ঘটনার দুই দিন পর অপহরকারী চক্র মোবাইল ফোনে শিশুটির পিতা-মাতার নিকট মুক্তিপণ দাবী করে এবং মুক্তিপন না দিলে অপহৃত শিশুটিকে মেরে ফেলার হুমকি প্রদান করে আসছিলো। এরুপ ঘটনায় প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অদ্য ২৮/০৭/২০২১ তারিখ সকাল ০৬.০০ ঘটিকা হতে বিকাল ০৪.১০ ঘটিকা পর্যন্ত ঢাকা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সাভার মডেল থানাধীন এলাকায় অপহৃত শিশু স্বপ্না খাতুনকে উদ্ধারপূর্বক নিম্নোক্ত ০১ অপহরণকারীকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ

(ক) মোঃ মোছাদ্দেক আলম (২৯), জেলা- দিনাজপুর।

৩। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে গত ইং ২৪/০৭/২০২১ তারিখে সাভার মডেল থানাধীন পলো মার্কেটের সামনে হতে অপহরণ করে। পরবর্তীতে সে ভুক্তভোগীকে ট্রাক যোগে দিনাজপুর জেলার বিরামপুর থানার ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে আটকিয়ে রাখে এবং ভিকটিমের পিতা-মাতার নিকট মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে সে পুনরায় ট্রাকযোগে সাভার এলাকায় চলে আসে এবং তখনই র‍্যাব-৪ কর্তৃক ভুক্তভোগীকে উদ্ধার করাসহ আসামীকে গ্রেফতার করা হয়।

৪। উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরুপ অপহরণকারী চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net