1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

দিনাজপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৩৫ বার

বিরলে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড আইসোলেশন ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন লাইনসহ ০৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যগণের আবাসন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এ উপলক্ষ্যে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল মোকাদ্দেস এর সভাপতিত্বে হাসপাতাল চত্ত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল কুদ্দুছ।

বিশেষ অতিথি হিসাবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমূখ। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যগণের আবাসন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিরল উপজেলার গড়–রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর বোর্ডহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালজায় লক্ষীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনসমূহের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

এ উপলক্ষ্যে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তাফিজুর রহমানের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউর রহমান। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান লিজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কাওসার মাহমুদ, যুব উন্নয়ন অফিসার নাসরিন জাহান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল কাশেম অরু, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক প্রমূখ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি কৃষি প্রণোদনার উপকরণ ও ঢেউটিন বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net