1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবযোগদান কৃত হাটহাজারী ইউএনও সাহিদুল আলম প্রথম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

নবযোগদান কৃত হাটহাজারী ইউএনও সাহিদুল আলম প্রথম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩০২ বার

হাটহাজারী পৌর সদরে অভিযানে নামলেন নবযোগদানকৃত ইউএনও সাহিদুল আলম।

কঠোর লকডাউনে বিকাল ৫ টার পর দোকান খোলা রেখে আইন অমান্য এবং বিভিন্ন আইন অমান্যের কারণে ৭টি মামলায় ৮,১০০ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও সাহেদুল আলম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শরীফ উল্যাহ’র নেতৃত্বে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি ফোর্সের সহায়তায় মঙ্গলবার ( ১৩ জুলাই) হাটহাজারী পৌর এলাকার কাচারী সড়ক, বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

হাটহাজারী উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার মো. সাহিদুল আলম এর আজ এটাই প্রথম ভ্রাম্যমান আদালতের অভিযান।

নতুন ইউএনওতথা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিদুল আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ উল্যাহ-এর নেতৃত্বে এসময় করোনা সংক্রমণ রোধে জনসচেতনতায় ব্যাপক মাইকিং করা হয়।

নির্বাহী অফিসার মো. সাহিদুল আলম জানান, সরকার নির্দেশিত আইনসমূহ অমান্যে এমন অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য যে, গত ১১ জুলাই বর্তমান উপজেলা নির্বাহী অফিসার সাহিদুল আলম প্রাক্তণ ইউএনও মো. রুহুল আমিন হতে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি মেহেরপুর জেলা পরিষদের সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।
এদিকে প্রাক্তণ ইউএনও মো. রুহুল আমিন বাংলাদেশ টি বোর্ডের উপ সচিব হিসেবে পদোন্নতি পেয়ে বদলি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net