1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পদন্নোতি পেয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে হাটহাজারী এসিল্যান্ড শরীফ উল্যাহ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

পদন্নোতি পেয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে হাটহাজারী এসিল্যান্ড শরীফ উল্যাহ

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৪৭২ বার

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শরীফ উল্যাহ সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদান করতে যাচ্ছেন।

হাটহাজারীতে যোগদানের ১ বছর ৫ মাস দায়িত্ব পালনের পর পদোন্নতিসূত্রে বিদায়কালে সংক্ষিপ্তাকারে গতকাল একটি বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা রাজস্ব বিভাগ।

এতে উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তোলে দিয়েছেন। সক্রিয় দায়িত্বপালনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষে এসিল্যান্ড শরীফ উল্যাহকে ধন্যবাদ জানান ইউএনও শাহিদুল আলম।

বিদায়ী এসিল্যান্ড শরীফ উল্যাহ বলেন- ‘আমার অফিস ও অধীনস্থ সকল অফিসের সহকর্মীগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

হাটহাজারীবাসী আমার কাছ থেকে প্রত্যাশিত সেবা কতটুকু পেয়েছেন, সে মূল্যায়ন তাঁরাই করবেন। তবে আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছি জনগণকে কাঙ্ক্ষিত সেবা সুন্দরভাবে দ্রুততার সাথে প্রদান করতে।

তিনি বলেন- ‘সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা, প্রাক্তন ইউএনও রুহুল আমিন স্যার এবং বর্তমান ইউএনও শাহিদুল আলম স্যার আমাকে সর্বোচ্চ সহায়তা করেছেন।’

এসময় সবার প্রতি বিশেষ অনুরোধ করে বলেন- সকলে স্বাস্থবিধি মেনে নিরাপদে থেকে সুস্থ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। কোনো ধরনের অবহেলা নয়। ভালো থাকবেন সবাই। আমার ও আমার পরিবারের জন্য দুআ করবেন।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net