1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার সীমাখালী বাজারে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

মাগুরার সীমাখালী বাজারে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৬০ বার

মাগুরার শালিখা উপজেলার সিমাখালী বাজারে পুলিশের বিশেষ অভিযানে ৭ পুরিয়া গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
২৫ জুলাই সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এস আই রকিবুল ইসলামের এর নেতৃত্বে শালিখা থানা পুলিশের একটি দল সিমাখালী বাজারের সেলুন ব্যাবসায়ি মোঃ ফুলমিয়া শেখ(৪৫) কে ৭ পুরিয়া গাঁজা সহ আটক করেন। সে শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেন।

আসামীর স্বীকারোক্তি মতে তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা ও সেবন করে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯/১ গ দোষী সাব্যস্ত করে একই আইনে ৩৬ ধারায় বর্ণিত সারণির ২১ নং ক্রমিকে বর্ণিত দন্ডের বিধান অনুযায়ী আসামীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন শালিখা থানা ওসি(তদন্ত) গৌতম ঠাকুর, এস আই মাসুম, প্রসেস সার্বেয়ার ওলিয়ার রহমান, আনসার সহ সিমাখালী বাজার কমিটির সদস্য বৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শালিখা উপজেলাকে মাদক মুক্ত করার জন্য আমরা প্রশাসনের পক্ষ্য থেকে সকল প্রকার শক্তি প্রয়োগ করবো। এ বিষয়ে পুলিশ ও প্রশাসন অত্যন্ত সচেতন রয়েছে। তিনি আরো বলেন, শালিখা উপজেলাকে মাদক মুক্ত করার জন্য সর্বস্তরের জনগনের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net