1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সহকারি প্রধান শিক্ষককে কুপিয়ে জখম! টাকা ও মোবাইল ছিনতাই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

মাগুরায় সহকারি প্রধান শিক্ষককে কুপিয়ে জখম! টাকা ও মোবাইল ছিনতাই

মোঃ সাইফুল্লাহ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৪৭১ বার

মাগুরার সদর উপজেলার শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মাগুরা জেলা কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারী আব্দুস সবুর মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করে তাঁর নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়েছে প্রতিপক্ষের লোকেরা।

আব্দুস সবুর মাস্টারের ছোট ভাই মাসুদ পারভেজ জানান- ২৮ জুন২০২১ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমার আপন বড় ভাই, শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মাগুরা জেলা কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারী আব্দুস সবুর মাস্টার মাগুরা হতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দ্বারিয়াপুর ও শ্রীরামপুর গ্রামের মাঝামাঝি লাভলুর বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে ওৎ পেতে থাকা দৃর্বৃত্তরা আমার ভাইকে মটর সাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে, আমার ভাইয়ের প্যান্টের ডান পকেটে থাকা কুরবানির পশু কেনা বাবদ সংরক্ষিত নগদ ৬০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। আমার ভাইয়ের আর্তচিৎকারে শ্রীরামপুর গ্রামের আশরাফুল, শরিফুল, হারুন,ও সাহেবালীসহ আরো কয়েকজন এগিয়ে এলে দূর্বৃত্তরা চলিয়া যায়। পরে আমিসহ গ্রামের আরো কয়েকজন তাকে উদ্ধার করে ইজিবাইক যোগে মাগুরা সদর হাসপাতালে এনে ভর্তি করি।
পরবর্তিতে আমাকে বাদি করে নাম ঠিকানাসহ ৮জনকে আসামী করে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করার জন্য গত ২৯ /৬/২০২১-তারিখ মঙ্গলবার আমার ভাগনি জামাই বাহারুল ইসলাম লিখিত অভিযোগ নিয়ে থানায় গেলে, কর্তৃপক্ষ অভিযোগ গ্রহন না করে তাঁকে ফিরিয়ে দেয়, তবে এখনো আমাদের মামলা দায়েরের চেষ্টা অব্যাহত রয়েছে।

আব্দুস সবুর মাস্টারের স্ত্রীসহ এলাকার বিশিষ্ট জনেরা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের উপর বর্বরোচিত হামলা কারিদের দ্রুত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

১ জুলাই ২০২১ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীনকে জিজ্ঞেস তিনি এবিষয়ে কোনো কিছু জানেন না বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, আমাদের নিকট কেউ অভিযোগ নিয়ে আমরা তা গ্রহন করবো এটাই স্বাভাবিক, অভিযোগ গ্রহন না করার আর কি আছে!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net