1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি- বিএমজিটিএ। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি- বিএমজিটিএ।

মো. বশির উদ্দিন / প্রেস বিজ্ঞপ্তি :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৬০ বার

মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) ।

আজ শনিবার সকালে ঢাকা বিভাগের ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী আলোচনা সভায় এ দাবি জানানো হয় ।

ঢাকা বিভাগের সহসভাপতি এম এ সাকুরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ।

আলোচনা সভায় বক্তারা মাদ্রাসার বিভিন্ন সমস্যা তুলে ধরে আলোচনা করেন । পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, বদলি ব্যবস্থা চালু করা ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। ।

সংগঠনের যুগ্ম মহাসচিব মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মহাসচিব মো: শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে,এম শামীম, ফিরোজ আলম, মেহেদী হাসান সরকার ও মোঃ এলিন তালুকদার ।

আরও বক্তব্য রাখেন,আব্দুল মান্নান, আজহার ইসলাম মুক্তা,শেখ মতিয়ার রহমান, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, শাহ আলম, কমলেশ চন্দ্র দাশ, জাকিয়া আক্তার, সাইফুল ইসলাম, আবু বকর সিদ্দিক, নাসরিন আক্তার, মনিরুজ্জামান, কামরুজ্জামান, কামাল সিদ্দিকী, আরমান শেহজাদা, রিপন খন্দকার, নেছার উদ্দিন, রেহানা সুলতানা, আবুল কালাম আজাদ, মাসুদুর রহমান, শামীম সারোয়ার, খলিলুর রহমান, মিজানুর রহমান, রাকিব হোসেন, তাহমিনা আক্তার, ওহিদুল গনি,ফয়জুর রহমান প্রমুখ ।

আলোচনা সভায় ঢাকা বিভাগের সকল জেলার নেতৃবৃন্দ যুক্ত ছিলেন । করোনা নিহত সংগঠনের সকল নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net