1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ন্যায্যমূল্যের দোকানে সাধারণ মানুষ কম দামে পাচ্ছে নিত্যপণ্য- ভর্তুকি দেবেন এমপি ফজলে করিম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন  

রাউজানে ন্যায্যমূল্যের দোকানে সাধারণ মানুষ কম দামে পাচ্ছে নিত্যপণ্য- ভর্তুকি দেবেন এমপি ফজলে করিম

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪২৩ বার

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনে রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নে কর্মহীন, দিনমজুর, অসহায় দু:স্থদের মধ্যে ন্যায্য মূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রি সেবা চালু রয়েছে। এই সেবা থেকেই প্রতিদিন সাধারণ মানুষ কম দামে নিত্যপণ্য সামগ্রী পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী পৃষ্ঠপোষকতায় নোয়াজিষপুর ইউনিয়নের অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে চৌধুরী ঘাটায় এই ন্যায্যমূল্যের দোকানটি খেলেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার। জানা যায়, এই খাতে ভর্তুকি দেবেন সাংসদ ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে। গত ১ জুলাই থেকে এই কর্মসূচীর আওতায় চালু করা ন্যায্যমূল্যের দোকান থেকে কর্মহীন, দিনমজুর, অসহায় দু:স্থ পরিবার সদস্যরা কিনছেন নিত্যপণ্য। শনিবার লকডাউনের দশম দিনে দেখা য়ায়, স্বাস্থ্যবিধি মেনে ন্যায্যমূল্যের দোকান থেকে নিত্যপণ্য সামগ্রী কিনছে ক্রেতারা। নোয়াজিষপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার বলেন, আমরা সর্বোচ্চ ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যের দোকান চালু রেখেছি।এখান থেকে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, আলুসহ ৮প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাচ্ছে সাধারণ মানুষ। প্রতি লিটার সয়াবিন তেল কিনতে পাচ্ছে ১২০ টাকা করে। অন্যান্য সামগ্রীও ২০ থেকে ৩০ টাকা প্রতিকেজিতে ভর্তুকি দেয়া হচ্ছে। যতদিন লকডাউন থাকবে ততদিন এ কার্যক্রম আমরা চালিয়ে যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net