1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পুকুরে ডুবে এক পরিবারের দু'কন্যা শিশুর মৃত্যু! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

রাউজানে পুকুরে ডুবে এক পরিবারের দু’কন্যা শিশুর মৃত্যু!

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৫৭ বার

রাউজান পুকুরে ডুবে এক পরিবারের দুই আপন চাচাত ও জেঠাত বোনের মৃত্যৃ হয়েছে। নিহত দু’শিশুর নাম সাবিকা আকতার (৬) ও আনিছা আকতার (৬)। তারা দুই ওই এলাকার মোহাম্মদ জানে আলম মনু ও তার ছোট ভাই মাহাবু আলমের কন্যা সন্তান বলে জানা যায়। বৃহস্পতিবার (২২জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুড়া মিয়া চৌধুরী বাড়িতে এঘটনা ঘটে। স্থানীয়রা পুকুর থেকে দু’কন্যা শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, দুই শিশু কন্যা বৃহস্পতিবার অানুমানিক সকাল ১০ টায় বাড়ীর পাশে গুন্ন মিয়া চৌধুরী পুকুরে গোসল করতে যায়।এতে মাহবুর শিশু কন্যা আগেভাগে পুকুরে গোসল করতে পানিতে নামলে জানে আলমের শিশু কন্যা দেখতে পান তার চাচাত বোন পানিতে ডুবে যাচ্ছে। বিলম্ব নাকরে চাচাত বোনকে বাচাতে জেঠাত বোন পানিতে নেমে পড়ে।এতে চাচাতো বোন সহ দুজনই পানিতে ডুবে মারা যায় ।মর্মান্তিক এঘটনায় এলাকায় শোকের চায়া নেমে এসেছে। কোন শান্তনাই যেন দুই পরিবারকে থামাতে পারছেনা। অবুঝ এই দুই শিশু কন্যার পিতা- মাতা,পারাপর্শি আত্মীয়স্বজন সকলেই বাকরুদ্ধ।থেমে গেছে পরিবারের ঈদের আনন্দ।চলছে কান্না আর কান্না।পরিবারের আত্মচিৎকারে আল্লাহর আরশ যেন কেঁপে উঠছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net