1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভায় খোলা বাজারে চাউল বিক্রি কার্যক্রম শুরু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

রাউজান পৌরসভায় খোলা বাজারে চাউল বিক্রি কার্যক্রম শুরু

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৬০ বার

চট্টগ্রামের রাউজান পৌরসভায় ওএম এসের আওতায় খোলা বাজারে চাউল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচীর আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ জন ডিলারের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ৩০০ জন করে প্রতি কেজি ৩০ টাকা দরে প্রতিজন পাঁচ কেজি করে চাউল ক্রয় করতে পারবেন।

রবিবার (২৫ জুলাই) সকালে খোলা বাজারে চাউল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা তরুন কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী ইকবাল, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ। কর্মসূচির প্রথম দিনে পৌরসভার ৮নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড, ৩ নং ওয়ার্ড, ১ নং ওয়ার্ডে খোলা বাজারে চাউল বিক্রয় করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net