1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউনের দ্বিতীয় দিনে রাউজানে ৯টি মামলায় ৪ হাজার ৫শত টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

লকডাউনের দ্বিতীয় দিনে রাউজানে ৯টি মামলায় ৪ হাজার ৫শত টাকা জরিমানা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৯৪ বার

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে ছিল রাউজান উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২৪ জুলাই শনিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে রাউজান উপজেলা সদরের ডাক বাংলো, ফকির হাট বাজার, মুন্সির ঘাটা, জলিল নগর বাস ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। র‌্যাব, পুলিশ, আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় অভিযানে ৯টি মামলায় ৪ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। অপরদিকে সহকারী কমিশনার (ভুমি) অতিশ দর্শী চাকমা পুলিশের সহায়তায় দক্ষিন রাউজানের নোয়াপাড়া,পাহাড়তলী,কাগতিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ চলাকালে সড়কে জরুরি সেবা ও রোগী, খাদ্য, ওষধ পরিবহন ব্যতীত কোন যানবাহন চলাচল করতে পারবে না। লকডাউন চলাকালে মুদির দোকান, কাঁচা বাজার, ওষুধের দোকান সার্বক্ষনিক খোলা থাকবে। যারা এই বিধিনিষেধ অমান্য করে ঘর থেকে বের হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি রক্ষায় ও করোনাভাইরাস প্রতিরোধে ঘরে থাকার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net