1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সেই শতবর্ষী বৃদ্ধাকে গলাধাক্কা দিয়ে জখম করা চেয়ারম্যান ও তার স্ত্রী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

লালমনিরহাটে সেই শতবর্ষী বৃদ্ধাকে গলাধাক্কা দিয়ে জখম করা চেয়ারম্যান ও তার স্ত্রী গ্রেফতার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪২৩ বার

ত্রাণের স্লিপ চাওয়ায় শতবর্ষী বৃদ্ধাকে গলাধাক্কা দিয়ে গুরুতর জখম করার মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলী ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ২৮ জুলাই সকালে আদিতমারী এলাকা থেকে তাদের গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশ। এর আগে সোমবার ১৯ জুলাই রাতে আহত শতবর্ষী বৃদ্ধা আলেমা বেওয়ার ছেলে নুরুজ্জামান বাদী হয়ে চেয়ারম্যান শওকত আলী, তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও মেয়ে সুহিন আক্তারের(১৯) বিরুদ্ধে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেন।

আহত বৃদ্ধা আলেমা বেওয়া উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি মদনপুর গ্রামের মৃত ছপির উদ্দিনের স্ত্রী ও রিকশাচালক নুরুজ্জামানের মা।
জানা যায়, অতি দরিদ্র আলেমা বেওয়া রিকশাচালক ছেলে নুরুজ্জামানের সংসারে বসবাস করেন। সম্প্রতি করোনার লকডাউনে রিকশাচালক ছেলের আয় রোজগার কমে যাওয়ায় নিদারুন অর্থ কষ্টে পড়ে পরিবারটি।
ঈদের কিছুদিন আগে পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলী ত্রাণ দেওয়ার কথা বলে বৃদ্ধা আলেমার কাছ থেকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি গ্রহণ করেন। সেই ত্রাণ নিতে সোমবার ১৯ জুলাই সকালে ইউনিয়ন পরিষদে ডাকেন চেয়ারম্যান। সকালে পান্তা ভাত খেয়ে ইউনিয়ন পরিষদের চলে যান। তখন চেয়ারম্যান তার বাড়িতে রাখা স্লিপ নিয়ে আসতে বললে বৃদ্ধা পরিষদের পাশে চেয়ারম্যানের বাড়িতে যান। সেখানে দুপুর পর্যন্ত স্লিপের জন্য অপেক্ষা করেন ক্ষুধার্ত বৃদ্ধা। এরই মধ্যে ত্রাণ বিতরণ শেষ করে চেয়ারম্যান বাড়িতে চলে আসলে স্লিপ দাবি করেন বৃদ্ধা। এ সময় চেয়ারম্যানের নির্দেশে তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও মেয়ে সুহিন আক্তার (১৯) বৃদ্ধা আলেমাকে গলা ধাক্কা দিলে ক্ষুধার্ত বৃদ্ধা মেঝেতে পড়ে যান। এসময় তার দাঁত ভেঙে রক্ত ঝরতে থাকে এবং হাত, পা ও বুকে প্রচণ্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। বিপদ দেখে দ্রুত পল্লী চিকিৎসক নিয়ে নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি থেকে বের করে দেন চেয়ারম্যান। মায়ের অসুস্থতার খবরে রিকশাচালক ছেলে নুরুজ্জামান স্থানীয়দের সহায়তায় বৃদ্ধা আলেমাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত বৃদ্ধার ছেলে নুরুজ্জামান বাদী হয়ে চেয়ারম্যান শওকত আলীকে প্রধান আসামী হিসেবে অভিযুক্ত করে চেয়ারম্যানের স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

এ নিয়ে বেশ কিছু গণমাধ্যমে গুরুত্ব সহকারে খবর প্রকাশিত হলে আহত বৃদ্ধার পাশে দাঁড়ান আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। বৃদ্ধাকে অর্থ সহায়তাসহ ন্যায় বিচার পাইয়ের দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে থানা পুলিশ। সেই মামলায় বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্ত্রী আনোয়ারা বেগমসহ চেয়ারম্যান শওকত আলী আদিতমারী থেকে গ্রেফতার করে পুলিশ। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ মামলায় চেয়ারম্যান ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছেব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net