1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৫ হাজার মাস্ক বিতরণ করবে কক্সবাজার চেম্বার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

২৫ হাজার মাস্ক বিতরণ করবে কক্সবাজার চেম্বার

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩২৮ বার

করোনা সংক্রমণের এই দুঃসময়ে জেলার বিভিন্ন উপজেলাসহ নানা স্তরের মানুষের মাঝে ২৫ হাজার মাস্ক বিতরণ করবে কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন এফবিসিসিআই এর সার্বিক সহযোগিতায় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ৪টায় জেলায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমানের নিকট পাঁচ হাজার সার্জিক্যাল মাস্ক আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়।

এসময় সদ্য করোনামুক্ত চেম্বারের সভাপতি আবু মোরশেদ চৌধুরী, সিনিয়র পরিচালক আব্দুল খালেক, পরিচালক মোহাম্মদ ইমদাদুল হক, শিবলুল করিম, আবিদ আহসান সাগর, এইচ এম নুরুল আলম, আজমল হুদা, এ আর এম শহিদুল ইসলাম রাসেল, সদস্য উদয় শংকর পাল মিঠু, সদস্য এ.কে.এম মাহতাবুল ইসলাম, চেম্বার কোর্ডিনেটর আশোক কুমার সরকার, অফিস সহকারী আবদুল মালেক নাঈমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, করোনাকালে এফবিসিসিআই-এর সামাজিক দায়বদ্ধতার উদ্যোগ সময় উপযোগী এবং প্রশংসনীয়।

প্রাথমিক পর্যায়ে কক্সবাজার চেম্বার অফ কমার্স জেলার বিভিন্ন অংশীজন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পঁচিশ হাজার মাস্ক বিতরণ করবে।

পর্যায়ক্রমে এফবিসিসিআই এর দিকনির্দেশনায় অক্সিজেন বুথসহ অন্যান্য স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করার পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালিয়ে যেতে হবে।

চেম্বারের প্রশংসা করে সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান বলেন, কক্সবাজার চেম্বার অফ কমার্স এর এই মানবিক সহযোগিতা সময়োপযোগী।

জেলার করোনা সংক্রম নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা এবং সমন্বয় অত্যন্ত প্রয়োজন।

আমরা যে যার অবস্থান থেকে করোনা থেকে আত্মরক্ষায় জেলাব্যাপী ব্যাপক গণসচেতনা সৃষ্টির ভূমিকা রাখতে পারি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net