1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারীতে গ্রামীন ব্যাংকের নৈশ প্রহরীর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা  এক হাজারে উন্নীত করা হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী  কুমিল্লায় পুকুর থেকে গাড়িচালকের লাশ উদ্ধার ‘ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে’-পুলিশ  এখন চিঠি নেই,পত্র নেই তাই কথা হয় ইমো, ফেসবুক বা মেসেঞ্জারে মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপে মাগুরা পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু

আদিতমারীতে গ্রামীন ব্যাংকের নৈশ প্রহরীর লাশ উদ্ধার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫৩৩ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়ন থেকে ফুল বাবু মিয়া (৬৫) নামে স্থানীয় গ্রামীন ব্যাংক শাখার নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ।
সোমবার ৫ জুলাই দুপুরে অফিসের ভেতর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত ফুল বাবু ওই সাপ্টিবাড়ি ইউনিয়নের সরকার টারী এলাকার মৃত মফিজ মুন্সির পুত্র বলে জানা গেছে। এলাকাবাসী ও থানা পুলিশ জানান, প্রতিদিনের ন্যায় গত রোববার ফুল বাবু রাতে অফিসের ভিতরেই ঘুমায়। পরদিন সকালে ব্যাংকের ভিতরেই থাকা ব্রাঞ্চ ম্যানেজার মশিউর রহমান ও প্রশিক্ষনার্থী কেন্দ্র ব্যবস্থাপক তুহিন ফুল বাবুকে ডাকলে তার কোন সারা শব্দ না পেয়ে স্থানীয় সাপ্টিবাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে অবগত করেন। সোহরাব হোসেন স্থানীয় লোকজনকে নিয়ে সেখানে গিয়ে ফুল বাবু মারা গেছেন বলে নিশ্চিত হন। পরে পুলিশকে খবর দিলে দুপুরের দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

মৃত ফুল বাবু মিয়ার ছেলে লাভলু মিয়া জানান, তার বাবার কোন অসুখ ছিল না। তার বাবা কিভাবে মারা গেছেন তা তারা জানেন না। ময়না তদন্ত না করে আমরা লাশ চেয়েছি। ব্রাঞ্চ ম্যানেজার মশিউর রহমান জানান, সকাল ৯টার দিকে স্টাফ তুহিনকে ফুল বাবু উঠেছেন কি না দেখতে পাঠাই। তিনি ফুল বাবুর নিকট গিয়ে দেখেন তখনও ফুল বাবু ঘুম থেকে উঠেন নাই। তুহিন এসে আমাকে জানান, ফুল বাবু এখনো ঘুমোচ্ছেন। পরে ২জনেই তাকে ডাকার জন্য সেখানে গিয়ে তাকে ডাকতে থাকি। পরে তার গায়ে হাত দিয়ে ডাকতে গেলে তার শরীর ঠান্ডা অনুভব করি। তাই তার সন্দেহ হলে তিনি স্থানীয় সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনকে অবগত করেন। সোহরাব হোসেন ঘটনা স্থলে আসলে ফুল বাবুর মৃত্যু নিশ্চিত হন এবং থানায় খবর দেন। আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মৃত ব্যাক্তির স্বজনরা কোন অভিযোগ করেননি বলেও তিনি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net