1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ সিভিল সার্জনের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ সিভিল সার্জনের

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি ::
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৯২ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরো বেশী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। শনিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে মেডিকেলের ওয়ার্ড, টয়লেট ও রোগীদের বেডসহ সবকিছু পরিদর্শন করে অপরিচ্ছন্ন মনে হওয়ায় মেডিকেলে কর্তব্যরত ডাক্তার, নার্স ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের ডেকে তিনি এই তাগিদ দেন। তিনি অপরিচ্ছন্ন বেডগুলো দেখে নার্সদের ডেকে প্রশ্ন করেন, এরকম অপরিচ্ছন্ন অবস্থায় বেড বিছানাপত্রে আপনারা থাকবেন কিনা? তিনি উপস্থিত স্টাফদের হাসপাতাল সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। এ সময় সিভিল সার্জন আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহ্উদ্দীনকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, মাননীয় ভূমিমন্ত্রীর আলাদা একটা নজর আছে এই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে। যখনই যে জিনিসের কথা বলেছি তিনি খুব দ্রুততম সময়ে সেটা দিয়ে দেন। তিনি আরো বলেন, বর্তমানে কোভিড-১৯ এর এই সময়ে সরকার আজ থেকে থেকে গরীব রোগীদের জন্য করোনা টেষ্ট ফ্রি করে দিয়েছে। কোভিডের কারণে কিছু ডাক্তারদের চট্টগ্রাম শহরে ডিউটি করতে হচ্ছে।

সেজন্য কিছু ডাক্তারের সল্পতা রয়েছে। নার্স ও সেবিকার সল্পতা রয়েছে। কিন্তুু মেডিকেলে যারা রয়েছে তাদেরকে সিভিল সার্জন অফিস থেকে সবসময় তদারকি করা হয়। তবে আমার একটা ম্যাসেজ হচ্ছে সাধারণ জনগণ যাতে পরিপূর্ণ সেবা পাই। এ্যাম্বুলেন্স সেবার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, আনোয়ারা, পটিয়া ও বাশঁখালীর চালকগুলো নিয়ে প্রশ্ন আছে তাদেরকে দ্রুত পরিবর্তন করে দেওয়া হবে। তবে চালক কম আছে আমাদের। তিনি আরও বলেন, কোন অবস্থাতেই জনগণ চিকিৎসার জন্য এসে হয়রানী স্বীকার হলে সে রকম অভিযোগ পাওয়ার সাথে সাথেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি কোভিড থেকে রক্ষা পেতে সরকারের দেয়া সকল স্বাস্থ্য সেবা মেনে চলতে সবাইকে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net