1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একসাথে খেলতে গিয়ে মামাতো-ফুফাতো বোনের মৃত্যূ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় ডাক লিটনের, ইনিংস হারের পথে বাংলাদেশ চট্টগ্রামে সমাজবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর আহত মাগুরায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  চন্দনাইশকে সবুজায়ন করতে পৃথক পৃথক বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়  চন্দনাইশে গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)‘র র‌্যালি ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক-ইউএসএন-এর ২০২৬–২৭ সেবাবর্ষের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক

একসাথে খেলতে গিয়ে মামাতো-ফুফাতো বোনের মৃত্যূ

বদরুল হক ;
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৬৫ বার

আর একসাথে পুতুল খেলা হবেনা মামাতো ফুফাতো বোনের। পানিতে ডুবে দু’জনেই হারিয়ে গেলে চিরতরে। বলছিলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তাসনুভা তাবাসসুম তানিশা (০৫) আর তার মামাতো বোন মোছাম্মৎ তায়্যিবাহ (০৩) এর কথা। শুক্রবার (৩০-জুলাই) সন্ধার সময় পানিতে ডুবেই তাদের পুতুল খেলার সমাপ্তি হয়।

জানা যায়, নিহত তাসনুভা তাবাসসুম তানিশা উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দোভাষীর পুরাতন বাড়ির লোকমান হাকিমের মেয়ে। এবং নিহত মোছাম্মৎ তায়্যিবাহ ১১নং জুঁইদণ্ডী ইউনিয়নের ৮নং মধ্যম খুরুশকুল গ্রামের মফজল আহমেদের বাড়ির মোহাম্মদ জামালের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন ছিলো। পারিবারিক সূত্রে জানা যায়,শুক্রবার মাগরিবের সময় তাবাসসুম আর তায়্যিবাহ পাশের বাড়ি থেকে টিভি দেখা শেষে তার আম্মুর পিছনে পিছনে ঘরে ফিরতেছিলো।

কিন্তু আগে আগে তাদের আম্মু ঘরে ফিরে এলেও তারা আর ঘরে ফেরেনি। পরবর্তীতে তাদেরকে খোজাখুজি শুরু করলে, খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরের মাঝে তাদের জুতা ভেসে থাকতে দেখে যায়। তারপর পুকুরে খোঁজাখুজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এই বিষয়ে আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা.তানহা বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মৃত্যূ হয়েছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে। আমরা মৃত্যূ শিশু দু’টির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net