1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে লকডাউনে সরব গরু বাজার, নিরব প্রশাসন! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

ঈদগাঁওতে লকডাউনে সরব গরু বাজার, নিরব প্রশাসন!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৩২ বার

করোনার ভয়াবহতার মধ্যে কক্সবাজার সদরের ঈদগাঁওতে গরু বাজার বসায় চরম বিস্ময় সৃষ্টি হয়েছে জনমনে।
এ নিয়ে প্রশাসনের ভুমিকায় প্রশ্নের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে গরু ব্যাবসায়ী ও গরু মালিকরা করোনার ভয়াবহতা ও সরকার প্রদত্ত কঠোর লকডাউন উপেক্ষা করে গরু, ছাগল, মহিষ জড়ো করতে শুরু করে ঈদগাঁও গরু বাজারে।

বাজার ইজারাদার কৌশলে প্রশাসনকে ফাঁকি দিতে নির্দিষ্ট গরু বাজারের পরিবর্তে পার্শ্ববর্তী আনু মিয়া শিকদারের ইটভাটায় গরু বাজার বসায়।

স্থানীয় সচেতন জনগণ তা দেখে প্রশাসন ও সংবাদকর্মীদের অবগত করে। তবুও প্রশাসন কোন ব্যাবস্থা নেয়নি।

এ বিষয়টি কক্সবাজার সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়কে অবগত করলে তিনি জানান, ঈদগাঁওতে দুইজন ম্যাজিস্ট্রেট অবস্থান করছে জানিয়ে একজন ম্যাাজিস্ট্রেটের মোবাইল নং দেন এবং গরু বাজারের বিষয়টি স্থানীয় ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে বলেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিমের সাথে কথা হলে তিনি জানান,বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে থানা পুলিশ অংশ গ্রহণ করবেন।
যেহেতু বাজার বসানোর বিষয়টি উপজেলা প্রশাসনের দায়ীত্বে।

অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া ম্যাজিস্ট্রেটের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ঈদগাঁও নয়,কক্সবাজার শহরের দায়ীত্বে আজ।
এছাড়া জেলা প্রশাসনের ৯৯৯ নাম্বারে দায়ীত্ব পালন করছেন।

সচেতন জনগণ জানান,যেখানে দেশে দিন দিন করোনা সংক্রমণ ভয়াবহ হয়ে উঠার কারণে সরকার জনগণকে বাঁচাতে কঠোর লকডাউন দিয়েছে।
যাতে যাবতীয় কিছু বন্ধ রয়েছে।

সে অবস্থায় ইজারাদার কোন অদৃশ্য হাতের ইশারায় এ গরু বাজার বসিয়েছে তা নিয়ে বিরুপ প্রতিক্রিয়া প্রকাশ করছে।

অনেকে এর পেছনে মোটা অংকের লেনদেনের আশংকাও করছে।

উল্লেখ্য, গতি শনিবারও ইজারাদার গরু বাজার বসিয়েছিল প্রশাসন থেকে অনুমতি নেয়া হয়েছে দোহাই দিয়ে।

তারা অবিলম্বে লকডাউনের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net