ঢাকা   ০৬:২১:৪৭ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

ঈদের দিন সকালে হেফাজত নেতা আসাদুল্লাহ র‍্যাবের হাতে আটক

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৫৬১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসাদুল্লাহ ওরফে আসাদ নামে হেফাজতে ইসলামের হাটহাজারী শাখার এক নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. রাকিবুল ইসলাম।

বুধবার (২১ জুলাই) সকালে উপজেলার পৌর সদরের ফটিকা শাহজালাল পাড়া থেকে গ্রেফতার করে র‍্যাব।
আটক আসাদুল্লাহ ওই এলাকার মুন্সি বাড়ির মাৌলভি ইউনুছের ছেলে।

এএসপি রাকিবুল ইসলাম বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাদুল্লাহকে গ্রেফতার করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের দিন হাটহাজারীতে সৃষ্ট সহিংসতার অন্যতম হোতা তিনি। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে এবং অন্যান্য ধারায় আরো দুইটি মামলা রয়েছে।’
ইতোমধ্যে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি