1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কঠোর লকডাউনে যানবাহন চলাচল বৃদ্ধি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

কঠোর লকডাউনে যানবাহন চলাচল বৃদ্ধি

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৬২ বার

দ্বিতীয় ধাপের কঠোর লকডাউনের ৭ম দিনেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও গাইবান্ধায় সরকারি-বেসরকারি অফিস, অনেক এলাকায় কিছু দোকানপাট খোলা ছিল। এছাড়া নির্দেশ অমান্য করে জেলা শহর ও উপজেলা সদরে মটর সাইকেল ও অটোবাইকের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় শহরের রাস্তায় যানবাহনের চলাচল ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) কঠোর লকডাউনেও শহরের ১নং ট্রাফিক মোড়ে লোকজনের ব্যাপক উপস্থিতি ও যানবাহনের জ্যাম দেখা গেছে।

এদিকে বিধিনিশেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত ৬৭টি মামলায় ৪৩ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে। লকডাউন কার্যকরে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে।

ব্যবসায়ীরা একটু সুযোগ পেলেই তারা দোকানের অর্ধেক পাল্লা খুলে অবাধে বেচাকেনা করে বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে। এতে করে জেলা ও উপজেলা পর্যায়ে লোকজনের চলাচলের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানসহ শহরতলি এলাকাগুলোতে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দোকান কর্মচারী ও মালিকদের দাঁড়িয়ে থেকে ভীড় করতে দেখা যায়।

এদিকে উন্মুক্ত স্থানে কাচাবাজার বসানোর কথা থাকলেও তা পালন করা হচ্ছে না। শহরের পুরাতন বাজারে কেউ স্বাস্থ্যবিধি মানা তো দুরের কথা কেউ মাস্ক না পড়ে আগের মতই যথারীতি ভীড় করে কেনাকাটা করছে। ফলে শহরে লোকজনের চলাচল আগের চেয়ে অনেক বেড়ে যাওয়ায় মনেই হয় না লকডাউন চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net