1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্মহীন ১০৫ জন মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করেন কুমিল্লার জেলা প্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

কর্মহীন ১০৫ জন মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করেন কুমিল্লার জেলা প্রশাসক

আমিনুল হক, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৭০ বার

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় তাৎক্ষণিক ভাবে ১০৫ জন দুর্দশাগ্রস্ত, কর্মহীন, ও খেটেখাওয়া দিনমজুরদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর ৭ দিনের লকডাউনের ফলে খেটেখাওয়া দিনমজুরা কর্মহীন হয়ে পড়ে। বিষটি জানতে পেরে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান শনিবার (৩ জুলাই) সকাল সাড় ১০টায় কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় তাৎক্ষণিকভাবে ১০৫ জন দুর্দশাগ্রস্ত, কর্মহীন, খেটেখাওয়া দিনমজুরদের ( যারা কোদাল আর টুকরী নিয়ে কাজ করেন) মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

কুমিল্লা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসানের দিক নির্দেশনায় চলমান লকডাউনের বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের জন্য কুমিল্লার ১৭ টি উপজেলাসহ সমগ্র সিটি কর্পোরেশন এলাকায় জেলা প্রশাসনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন। প্রতিদিনের মত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামরুল হাসান লকডাউন কার্যক্রম পরিদর্শন করার সময় নিম্ন আয়ের লোকজনের অবস্থা পরিলক্ষণপূর্বক তাৎক্ষণিক ভাবে এসব ত্রাণ বিতরণ করেন। এছাড়াও লকাডাউন চলাকালীন সহযোগিতার জন্য গঠিত কোভিড সমন্বয় সেল ও কোভিড কন্ট্রোল রুম গঠন করা হয়েছে; যার নম্বর ০১৭৯৬৪৯৩২০২, টেলিফোন নংঃ০৮১-৬০৩৩৩ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net