1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার নাঙ্গলকোটে সর্বাত্বক লকডাউন পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

কুমিল্লার নাঙ্গলকোটে সর্বাত্বক লকডাউন পালিত

মু. এরশাদ উল্লাহ সোহেল ( কুমিল্লা,নাঙ্গলকোট)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৩০ বার

কুমিল্লার নাঙ্গলকোটে সরকার ঘোষিত চলমান লকডাউন সর্বাত্বকভাবে পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল ও অফিসার ইনচার্জ আ,স,ম আবদুর নূরের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ছিলেন । এদিন মহাসড়কে সবধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল। নাঙ্গলকোট বাজার সহ এলাকার হাটবাজারগুলোতে সাধারণ মানুষের চলাচল তেমন একটা দেখা যায়নি। বন্ধ রয়েছে শপিং মল সহ দোকানপাট। সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুলের নেতৃত্বে নাঙ্গলকোট বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। লকডাউনে সরকারের নির্দেশনা অমান্য করে বিনা কারণে চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে পথচারী ও ব্যবসায়ীর ২৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এবিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, ‘লকডাউন বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার গুরুত্বপূর্ণ বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে যারা রাস্তায় বের হয়েছেন অথবা দোকান খোলা রেখেছেন তাদেরকে জরিমানা করা হয়েছে।

এদিকে জনগণকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণও করা হয়।নাঙ্গলকোটের সকল মানুষকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লামইয়া সাইফুল। জরুরি সেবায় নিয়োজিত এবং গণমাধ্যম কর্মীরা যেনো কোনো ধরণের হয়রানির শিকার না হন এ বিষয়ে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে’।

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ১ জুলাই, বৃহস্পতিবার ভোর থেকে কঠোর বিধিনিষেধ চালু করে সরকার। এই বিধিনিষেধকে ‘সর্বাত্মক লকডাউন’ বলা হয়। এই বিধিনিষেধ চলবে আগামী ১ সপ্তাহ পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net