ঢাকা   ০২:১৭:৪৯ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসুচি’র আওতায় হাটহাজারী উপজেলা ও নগরীর অক্সিজেন এলাকায় গাছের চারা বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৫৫৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসুচি’র আওতায় গত ২১ ও ২২ জুন হাটহাজারী উপজেলায় অবস্থিত ঘাসফুল নজুমিয়াহাট শাখা এবং সরকারহাট শাখায় গাছের চারা বিতরণ করেন সংস্থার পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, মাইক্রোফিন্যান্স বিভাগের সহকারি পরিচালক শামসুল হক, এরিয়া ম্যানেজার মোহাম্মদ ওসমান এবং সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য ঘাসফুল ১৯৯৭ সাল থেকে বিভিন্ন স্কুল,কলেজ, সামাজিক ক্লাব, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও কর্ম-এলাকার স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে সামাজিক বনায়ন কর্মসুচি বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারে হাটহাজারী উপজেলা ও নগরীর অক্সিজেন এলাকায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং সংস্থার উপকারভোগীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন জাতের পাঁচ হাজার গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত শাখাগুলো হলো ঘাসফুল অক্সিজেন শাখা, নজুমিয়াহাট শাখা, চৌধুরীহাট শাখা, সরকারহাট শাখা এবং সমৃদ্ধি কর্মসুচি- মেখল ও গুমান মর্দ্দন ইউনিয়ন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি