1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের তেরো হাজার পরিবারে খাদ্য সহায়তা দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের তেরো হাজার পরিবারে খাদ্য সহায়তা দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৭২ বার

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম’র তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষে ১৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

এতে প্রতি পরিবার পাচ্ছেন- ৮ কেজি চাল, ১লিটার সয়াবিন তেল, ১কেজি মসুর ডাল, ১কেজি খেসারি ডাল, ১কেজি লবন ও ২টি সাবান।

জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম আজ পরিষদের সদস্যদের মাঝে সমভাবে এসব হস্তান্তর করেন।
এসময় তিনি বলেন- ‘দেশের প্রায়ই সকল শ্রেণী পেশার লোকজনের মাঝে সহায়তা পৌঁছিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা, তাঁর সঠিক নেতৃত্বের কারণেই এতসব মানুষ সহায়তার আওতায় এসেছেন।’

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য শেখ মোহাম্মদ আতাউর রহমান, আ.ম.ম দিলসাদ, জাফর আহমেদ, শওকত আলম শওকত, কাজী আব্দুল ওহাব, দেবব্রত দাশ, এস এম আলমগীর চৌধুরী, আকতার উদ্দিন মাহমুদ পারভেজ, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ জসিম উদ্দীন, আবু আহমেদ চৌধুরী, এডভোকেট উম্মে হাবিবা, রেহেনা বেগম ফেরদৌস চৌধুরী, শাহিদা আক্তার জাহানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সদস্যগণ নিজ নিজ এলাকার করোনাদূর্গত, খাদ্য সংকটে থাকা বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের মাঝে এসব বিতরণ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net