1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিলেন বসুরহাট পৌর মেয়র কাদের মির্জা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিলেন বসুরহাট পৌর মেয়র কাদের মির্জা

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৭৩ বার

চিকিৎসার জন্য যুক্তরাষ্টের নিউইয়র্ক যাচ্ছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
২৮ জুলাই (বুধবার) ভোর ৪টার ফ্লাইটে যুক্তরাষ্টের উদ্দেশ্যে রওয়ানা করেছেন তিনি।

এর আগে ২৭ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির দরজায় মা- বাবার কবর জিয়ারত শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ধানমন্ডি এলাকায় অবস্থিত আপন বড় ভাই বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বিষয়ে নিজের ফেইসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি লিখেন, “চিকিৎসার জন্য
আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছি। সাক্ষাতে কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষে আলোচনা হয়।সবাই ধৈর্যবান হয়ে শান্তির লক্ষে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগীতা করুন।”
আমেরিকা যাত্রায় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক ও আমেরিকা প্রবাসী আইয়ুব আলী।

উল্লেখ্য, ইতিপূর্বে বড় ভাই ওবায়দুল কাদেরের পরামর্শে শরীরে টিউমারসহ নানান সমস্যা নিয়ে ফলোআপ চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে গত ১০ জুন সব প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মহুর্তে অজ্ঞাত কারনে যাতা বতিল করে বিমানবন্দর থেকে ফিরে আসেন মেয়র আব্দুল কাদের মির্জা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net