1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

চৌদ্দগ্রামে জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৮০ বার

লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক এর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দীন, থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, চৌদ্দগ্রাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো: আবদুল জলিল রিপন, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজি ও কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী প্রমুখ।

এসময় মহাসড়কে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা এবং মোটর চালিত রিক্সা চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ঢাকা -চট্টগ্রামের চৌদ্দগ্রাম বাজার এলাকা প্রদক্ষিণ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক ব্যবহার ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেন প্রশাসনের কর্তাব্যক্তিরা।

এসময় পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু বাজারের ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশ্যে বলেন, ‘কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখার সরকারি নির্দেশনা রয়েছে। ৩টার পরে এসব দোকান খোলা রাখবেন না। সকলে মাস্ক পরিধান করে প্রয়োজনে বাজারে আসবেন’।

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বলেন, ‘বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা একটু সচেতন হলে এ মহামারী থেকে রক্ষা পেতে পারি। তাই সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। সরকারের নির্দেশনা অনুযায়ী দোকান খোলা রাখবেন এর ব্যতিক্রম হলে আমরা কঠোর হতে বাধ্য হবো’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net