1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সারপটি জাগ্রত মানবতার উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে সারপটি জাগ্রত মানবতার উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা):
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫০৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সামজিক সংগঠন সারপটি জাগ্রত মানবতার সংগঠনের উদ্যোগে করোনা রোগিদের ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, সারপটি গ্রামের কৃতিসন্তান, সারপটি মধ্যম পাড়া বাগে জান্নাত জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা: মো: আনোয়ার হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তৈয়াসার জামে মসজিদের খতিব মাওলানা মো: গাজী ইসমাইল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: হানিফ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক মো: দেলোয়ার হোসেন মোল্লা, মো: ননা মিয়া, মো: রাজন, মো: ইকবাল হোসেন, মো: জুয়েল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

যারা জাতির এ দুর্দিনে করোনা রোগিদেরকে ফ্রি অক্সিজেন সেবা দেয়ার উদ্দেশ্যে অক্সিজেন সিলিন্ডারগুলো ক্রয়ের ক্ষেত্রে অর্থ, সময় ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে ‘সারপটি জাগ্রত মানবতা’ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সিলিন্ডার সংখ্যা বাড়াতে আরো অর্থের প্রয়োজন রযেছে। এব্যাপারে সহযোগিতার হাত বাড়াতে সমাজের সকল বিত্তবান ও প্রবাসীদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আহবান জানানো হয়। অর্থ সহায়তা পাঠাতে ০১৮৭১২৩৯৫৯৮ (বিকাশ পার্সোনাল), ০১৮৩৮৪৭৫৯২৩ (বিকাশ পার্সোনাল) নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net