1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত-৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত-৫

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৫২৩ বার

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পুটিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোদাচ্ছের হোসেন মোল্লা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন।
শুক্রবার সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোদাচ্ছের হোসেন পুটিয়া গ্রামের মৃত শুকুর হোসেন মোল্লার ছেলে।

নিহতের চাচাতো ভাই সোহাগ হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের জাফর হোসেন ও মিলন হোসেন সমর্থকদের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মাগরিবের নামাজে আকামত দেওয়াকে কেন্দ্র করে ওই গ্রামের মসজিদে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোদাচ্ছেরসহ বেশ কয়েকজন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোদাচ্ছেরকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net