1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে প্রতিবন্ধীকে ধর্ষণের প্রতিবাদে সচেতন তরুণ সমাজের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

তিতাসে প্রতিবন্ধীকে ধর্ষণের প্রতিবাদে সচেতন তরুণ সমাজের মানববন্ধন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩০৭ বার

কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কানাইনগর গ্রামে শারীরিক এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের প্রতিবাদে এবং এ ঘটনাকে যারা ধামাচাপা দিতে চায় তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার দাবিতে তিতাস সচেতন তরুণ সমাজের উদ্যোগে এক প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

লকডাউনের কারণে সীমিত পরিসরে মানববন্ধন কর্মসূচীটি পালিত হয়। এতে বিভিন্ন সংগঠনের সদস্য ও সাধারণ তরুণ সমাজ অংশগ্রহণ করে। ১৫ মিনিট স্থায়ী এই প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় ধর্ষক পালিয়ে যায়। তাকে যারা পালাতে সহযোগিতা করেছে তাদেরও বিচার হওয়া উচিত। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়া হোক।

এদিকে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিতাস থানায় একটি ধর্ষন মামলা করেন। এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস বলেন, বেশ কিছু দিন আগে একটি মেয়ে ধর্ষিত হয়েছে বিভিন্ন মাধ্যমে জেনেছি। ভিকটিমের বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেছি। এবং মেয়ের বাবা মামলা করেছে। এতে যে বা যারাই জড়িত থাকুক, এই বিষয়ে কোন ছাড় দেয়া হবে না।

ভিকটিমের বাবা আলাউদ্দিন পাঠান জানান, প্রভাবশালীরা আমাকে ভয় দেখাচ্ছে। আমার নামে নাকি মিথ্যা মামলা দিবে! তাদের কারণেই কাদির পালাতে সক্ষম হয়েছে। আমি আমার মেয়ের সাথে অন্যায়ের ন্যায্য বিচার চাই।

উল্লেখ্য, গত ২৫ জুন তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কানাইনগর গ্রামে ৬২ বছর বয়সী বৃদ্ধা আঃ কাদির মোল্লার হাতে ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে এবং কর্তৃপক্ষের টনক নড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net