1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী- ৫ কোম্পানিগঞ্জ - কবিরহাট আসন ও দেশবাসীসহ দলের সকল নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জানালেন বজলুল করিম চৌধুরী আবেদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

নোয়াখালী- ৫ কোম্পানিগঞ্জ – কবিরহাট আসন ও দেশবাসীসহ দলের সকল নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জানালেন বজলুল করিম চৌধুরী আবেদ

অলিদ সিদ্দিকী তালুকদার ||
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৪০৯ বার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালী-৫ আসনের সর্বস্তরের জনগণ, ও বিএনপির সর্বস্তরের সকল নেতাকর্মী এবং দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল ভারপ্রাপ্ত সভাপতি,নোয়াখালী-৫ কোম্পানিগঞ্জ – কবিরহাট এর আগামী জাতীয় নির্বাচনে একমাত্র যোগ্য অভিভাবক ও তৃণমূল নেতাকর্মীদের আস্থা ভালোবাসার এক উজ্জ্বল নক্ষত্র, সাবেক ছাত্রনেতা, বজলুল করিম চৌধুরী আবেদ।

শুভেচ্ছা বার্তার মাধ্যমে তিনি বজলুল করিম চৌধুরী আবেদ সর্বপ্রথম দলের চেয়াপারসন, দেশনেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন । তারি সাথে দলের সর্বস্তরের নেতাকর্মী, দেশবাসী, ও শুভাকাঙ্ক্ষী মহলের নিকট বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। এর পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক, তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে দলকে সু – সংগঠিত করতে প্রত্যেক নেতাকর্মীকে এগিয়ে আসার আহবান জানান ।

বুধবার ( ২১ জুলাই) বিকেলে নোয়াখালী নিজ বাসভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

বাণীতে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী – ৫ আসন কোম্পানিগঞ্জ – কবিরহাটের – সর্বস্তরের জনগণ, বিএনপির সকল নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ঈদুল আযহা উপলক্ষে আমি বিশ্বের সব মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি।

মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহের সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি।

ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

আমরা বিশ্বাস করি পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে প্রীতিময় সমাজ গঠন সম্ভব। কারণ ঈদুল আজহা ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার শিক্ষা দেয়।

আমরা যেন প্রতীকী পশু কোরবানির সঙ্গে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে পারি।

বজলুল করিম চৌধুরী আবেদ তিনি আরো বলেন, হযরত ঈব্রাহীম (আ.) এর মহান ত্যাগ ও ইসলামের শ্বাশত শিক্ষায় ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে শহীদ রাষ্ট্রপ্রতি, জিয়াউর রহমানের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি।

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই গতবছরের ন্যায় আবারও আমরা পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছি । সেই হিসেবে ঈদ যাত্রায় যেন মহামারি করোনা ছড়িয়ে না পড়ে সেজন্য সবাইকে সচেতন থাকতে অনুরোধ করছি। মহান আল্লাহ যেন আমাদের পৃথিবীকে ভয়াল এই মহামারি থেকে হেফাজত করেন বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net