1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিবার পরিকল্পনা মিডিয়া এ্যাওয়ার্ড পেয়েছেন চৌদ্দগ্রামের সাংবাদিক এমদাদ উল্যাহ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

পরিবার পরিকল্পনা মিডিয়া এ্যাওয়ার্ড পেয়েছেন চৌদ্দগ্রামের সাংবাদিক এমদাদ উল্যাহ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৯২ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তরুণ সাংবাদিক ও কলামিস্ট মোঃ এমদাদ উল্যাহ এবার পেয়েছেন পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০-২১। রোববার দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদফতরের আয়োজনে এক ভার্চুয়াল সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির উপস্থিতিতে এমদাদ উল্যাহসহ প্রিন্ট, অনলাইন ও ইলেট্রনিক্স মিডিয়ার বিজয়ী ১১ সাংবাদিকের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা দেয়া সেরা প্রতিষ্ঠান ও কর্মীদের পুরস্কার দেওয়া হয়।

পরপর জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে একাধিক মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করায় সাংবাদিক মো: এমদাদ উল্যাহকে অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো: আলী নূরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ইউএনএফপিএ বাংলাদেশের অফিসার ইনচার্জ ইআইকো নারিতা, পরিবার কল্যাণ অধিদফতরের ডিজি শাহান আরা বানুসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিক মো: এমদাদ উল্লাহ এর আগে চলতি বছরের ২১ মার্চ পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯, গত বছরের ২৪ ডিসেম্বর মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ এবং ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সাংবাদিক ও রাজনীতিবীদ আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার লাভ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net