1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারতীয় সীমান্তে উদ্ধার হওয়া বাংলাদেশীর মরদেহ ফেরত দিল বিএসএফ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ভারতীয় সীমান্তে উদ্ধার হওয়া বাংলাদেশীর মরদেহ ফেরত দিল বিএসএফ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৬৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের ভারতীয় সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি যুবক বেলাল হোসেনের (৪০) উদ্ধার হওয়া মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা সীমান্তের চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।

এসময় ভারতের বিলোনিয়ার রাঙ্গামুড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর প্রমোজিৎ সিং, ভারতীয় পুলিশ ইন্সপেক্টর জয়নাল হোসাইন, কুমিল্লা ১০ বিজিবি’র আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন ও চৌদ্দগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, পতাকা বৈঠকের পর নিহত বেলাল হোসেনের মরদেহ বিজিবিকে বুঝিয়ে দেয়া হয়। পরে বিজিবি’র আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন আমাদের মরদেহ বুঝিয়ে দেন। পুলিশ বেলালের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।

উল্লেখ্য যে, গত রোববার (১১ জুলাই) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের বীরচন্দ্রনগর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি যুবক বেলালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সন্ধ্যায় বিজিবিকে মরদেহ বুঝিয়ে দেয়া হয়। নিহত বেলাল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net