1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) আবদুল ওহাব মিয়ার দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) আবদুল ওহাব মিয়ার দাফন সম্পন্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৫১৫ বার

মহান স্বাধীনতা যুদ্ধে শ্রীপুর বাহিনীর (আকবর বাহিনী) যুদ্ধকালীন সেকশন কমান্ডার ও প্রশিক্ষক, সাংবাদিক জাহিদুল ইসলাম জুয়েলের পিতা বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) আবদুল ওহাব মিয়া ১৮ জুলাই রবিবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি স্ত্রী, ৬ পুত্র, নাতি-পুতনিসহ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের সন্তান আব্দুল ওহাব মিয়ার মরদেহ ১৯ জুলাই সোমবার বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসসহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুস সবুরের ঈমামতিতে নামাজে জানাজা শেষে টুপি পাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যতে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফণি ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net