ঢাকা   ০৮:১৬:৪৮ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস

মানিকছড়িতে নবাগত সহকারী কমিশনার’র যোগদান

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৪৮৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মানিকছড়িতে দীর্ঘ চার মাস পর নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন রুম্পা ঘোষ।

রবিবার (১৮ জুলাই) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস রূম্পা ঘোষকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান এবং তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।

পরে বিকালে মানিকছড়িতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মস্থলে যোগদান করে ইউএনও তামান্না মাহমুদ’র সাথে স্বাক্ষাত করেন। এ সময় ইউএনও তামান্না মাহমুদসহ অত্র দপ্তরে কর্মরত সকলে উপস্থিত থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

মানিকছড়িতে নতুন যোগদানকৃত সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা, ব্যবসা বাণিজ্য শাখা, পারমিট শাখা) কর্মরত ছিলেন। পরে বদলীজনিত কারণে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়।

প্রসঙ্গত, ১ এপ্রিল সাবেক সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা বদলীজনিত কারণে বিদায় নিলে দীর্ঘ চার মাস উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি