1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে হাসপাতাল মালিকদের সাথে মেয়রের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

মীরসরাইয়ে হাসপাতাল মালিকদের সাথে মেয়রের মতবিনিময়

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৪৬ বার

মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় অবস্থিত হাসপাতাল মালিকদের সাথে মতবিনিময় করেছেন পৌর মেয়র রেজাউল করিম খোকন। বুধবার (৭ জুলাই) সকালে পৌরসভা কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা ডায়াগনস্টিক-হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শেফা ইনসান হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ এস এ ফারুক, সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, নির্বাহী পরিষদের সদস্য ফরিদ উদ্দিন খন্দকার।

মীরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২টি পৌরসভায় দিন দিন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলায় একাধিক বেসরকারি হাসপাতাল থাকলেও তাদের বিরুদ্ধে করোনা রোগীদের চিকিৎসা না দেয়ার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল মালিক ও এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন মেয়র খোকন।

বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, ‘উপজেলার বেসরকারি হাসপাতালগুলো করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গ থাকা কোন রোগীকে চিকিৎসা দিতে আগ্রহী না। করোনা উপসর্গ নিয়ে কোন রোগী গেলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ বা শহরে নিয়ে যেতে বলে। রোগীকে প্রাথমিক ভাবে ওষুধ দেওয়ার পাশাপাশি অক্সিজেন সেবা ও এ্যাম্বলেন্স সুবিধা দিলে অনেক রোগী ভালো হয়ে যায়। আমি উপজেলা ডায়াগনস্টিক-হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের মালিকদেরকে বলে দিয়েছে করোনা আক্রান্ত বা উপসর্গ থাকা কোন রোগীকে যদি তারা প্রাথমিক সেবা না দেন তাহলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

এদিকে পৌরবাসীকে অক্সিজেন সেবা দেওয়ার জন্য গত সোমবার ৩টি অক্সিজেন নিয়ে প্রাথমিকভাবে পৌরসভার অক্সিজেন চালু করেছেন পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net