1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে অদম্য যুব সংঘের শিক্ষা উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

মীরসরাইয়ে অদম্য যুব সংঘের শিক্ষা উপকরণ বিতরণ

মীরসরাই প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪১৫ বার

মীরসরাই উপজেলার সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘের পক্ষ থেকে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

২৫ জুলাই ( রোববার) উপজেলার মধ্যম বাড়িয়াখালী ফারুকিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার ৬০ জন ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষা উপকরণ হিসেবে হিজাব, টুপি ও ১৫০টি খাতা প্রদান করা হয়। চলমান লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংগঠনের পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক ইমরান হোসেনের হাতে এগুলো তুলে দেওয়া হয়।
এসময় অদম্য যুব সংঘের সহ সভাপতি আবদুল হালিম, সহ সভাপতি কামরুল ইসলাম নিজামী, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন শামীম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্যরা জানান, অদম্য যুব সংঘের পক্ষ থেকে দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের কাজটি গত পাঁচ বছর ধরে চলমান রয়েছে। এবার নতুন করে তাতে সংযোজন করা হয় হাতে লেখার খাতা। স্বল্প পরিসরে শুরু করা এই কার্যক্রমটিও চলমান রাখার কথা জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net