1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে সামীয়া ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

মীরসরাইয়ে সামীয়া ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩০৫ বার

মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামীয়া ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানকে মূল্য নির্ধারণ না থাকায় ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৫ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।

জানা যায়, সামীয়া ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানে শিল্প কারখানার লোহা কাটাসহ ভারি কাজে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন হিসেবে বাজারজাত করা হচ্ছে বলে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবল চাকমা, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম সহ অভিযান পরিচালনা করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবল চাকমা ভোক্তা অধিকার আইনে মূল্য নির্ধারণ না থাকায় ভ্রাম্যামাণ আদালত অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একটি সিলিন্ডার বোতল সিজ করা হয়। সিলিন্ডার বোতলটি মানুষের শরীরে কতটুকু উপযোগী তা নির্ধারণের জন্য পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। কোন তিকারক পদার্থের উপস্থিতি থাকলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা বলেন, মূল্য নির্ধারণ না থাকায় সামীয়া ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net