https://www.dailyshamolbangla.com/
ঈদুল আযহাকে সামনে রেখে রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডে ভিজিএফ প্রকল্পের আওতায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চাউল পেল ৩শতাধিক দরিদ্র পরিবার। রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে শনিবার সকাল ১০ টায় আল্ আমিন কমিউনিটি সেন্টারে ৩শতাধিক দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শওকত হাসান, মহিলা কাউন্সিলর জেবু নেচ্ছা, রাউজান পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আবু ছালেক, সাবের উদ্দিন, মুন্সি জয়নাল আবেদী,
ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, বেলাল হোনের সিফাত, মোঃ জুয়েলসহ অনেকই।