1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় সড়কের কালভার্ট ভেঙ্গে জনদুর্ভোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি 

লোহাগাড়ায় সড়কের কালভার্ট ভেঙ্গে জনদুর্ভোগ

আবদুল করিম, লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩০১ বার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের জামছড়ি বাজার-বাগমুয়া সড়কের খালেকশাহ,মালেকশাহ ও এতিমুন্নেচ্ছা মাজার এলাকার কালভার্টটি ভেঙ্গে গেছে। এর ফলে ব্যস্ততম এই সড়কে জনদুর্ভোগ বেড়েছে। গত কিছুদিন আগে কালভার্টি হালকা করে ভেঙে গেলেও কোন ব্যবস্থা না নেওয়া কয়েকদিন আগে কালভার্টটি সম্পূর্ণ ভেঙ্গে যায়। এতে ভোগান্তি আরও বাড়েছে। বর্তমানে সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

নুরুল ইসলাম নামের একজন এলাকাবাসী বলেন, ব্যস্ততম সড়ক হবার কারণে শুরু হয়েছে চরম জনদুর্ভোগ। এখন প্রায় প্রতিদিন সড়কে অনেক দুর্ঘটনা ঘটে। কালভার্টটি এতোটাই খারাপ যে চলার অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া শত শত স্কুল,কলেজে যাওয়া ছাত্র ছাত্রী ও রোগীদের অনেক কষ্টে চলাচল করতে হচ্ছে। তিনি কালভার্টি দ্রুত মেরামতের দাবি জানান।

মোঃ আজমগীর বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ছাত্র ছাত্রী ও অনেক গাড়ি চলাচল করে।কালভার্টি ভেঙে যাওয়ার কারণে এলাকাবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

শেখ মুহাম্মদ রাজু বলেন, অতিরিক্ত মালামাল পরিবহনকারী ভারী যানবাহন যাতায়াতের কারণে এ অবস্থা। রাস্তা মেরামতের সঙ্গে সঙ্গে যানবাহনেরও অবাধে যাতায়াত নিয়ন্ত্রণ করতে হবে।

চরম্বা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। যত দ্রুত সম্ভব চলাচলের উপযোগী করে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net