1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষক পেটানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

শিক্ষক পেটানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫৯৯ বার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় লকডাউনের বিধিনিষেধ কার্যকরের নামে একজন কলেজ শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। অবিলম্বে সরকারের কাছে সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তপূর্বক এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. মাইনুদ্দিন।

সংগঠনের মহাসচিব রফিকুল ইসলাম বলেন,”কোন সভ্য সমাজে সরকারি কর্মকর্তা দ্বারা এভাবে একজন শিক্ষক নির্যাতিত হবে এটা কোনভাবে মেনে নেয়া যায়না। আমরা শিক্ষক সমাজ সরকারের নিকট এর সুষ্ঠু বিচার চাই।“

ঘটনায় জানা যায়, রাজশাহীর পুঠিয়ায় সাধনপুর স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক আব্দুল আজিজ প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাঁকোয়া গ্রামে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এমন সময় লকডাউনের বিধিনিষেধ কার্যকরের জন্য বাগমারা উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মাহমুদুল হাসান সেখানে আসেন এবং আব্দুল আজিজকে জিজ্ঞাসা করেন, আপনি এখানে কি করেন? উত্তরে আব্দুল আজিজ বলেন,”আমি ডায়াবেটিস রোগী, প্রতিদিন আমি হাঁটাহাঁটি করি, আমি হাঁটতে বের হয়েছি।“তিনি নিজেকে একজন কলেজ শিক্ষক বলেও পরিচয় দেন কিন্তু তারপরেও ঐ উপজেলা সহকারী কমিশনার তাকে লাঠি দিয়ে প্রচণ্ড আঘাত করেন। এতে আব্দুল আজিজের হাত ফেটে রক্ত বের হতে থাকে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়া হয় এবং দেখা যায় হাতের হাড় ভেঙ্গে গেছে।

পরদিন (শুক্রবার) সকালে বাগমারা উপজেলা সহকারী কমিশনার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আব্দুল আজিজের বাড়ি এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পরে অবশ্য তিনি তা অস্বীকার করেন। পরিচয় দেয়ার পরও একজন কলেজ শিক্ষককে অকারনে এভাবে পেটানো চরম অন্যায় এবং দেশের শিক্ষক সমাজের জন্য অবমাননাকর। বয়সে জুনিয়র একজন উপজেলা সহকারী কমিশনার একজন কলেজ শিক্ষককে এভাবে পেটায়, এটা কোন সভ্য সমাজে চিন্তা করা যায়?
আমরা শিক্ষক সমাজ সরকারের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net