1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের নকলায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

শেরপুরের নকলায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

হারুনুর রশিদ , শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৬৪৯ বার

শেরপুরের নকলায় এক মাদ্রাসাছাত্রীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার (২৬জুন) রাতে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাচঁকাহনিয়া এলাকায় ছালামা রিয়াশ হিফজুল কুরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই ঘটনা ঘটে। ঘটনার পর মঙ্গলবার (৬জুলাই) ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ২০০৩ এর ৯(৪)খ ধারায় নকলা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ওই ছাত্রীর মা। অভিযুক্ত ওই প্রধান শিক্ষক পাঁচকাহুনিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র সাদ্দাম হোসেন (২৮)। ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই মাদ্রাসায় শিক্ষার্থীরা রাতে থেকে লেখাপড়া করে। প্রধান শিক্ষক সাদ্দাম হোসেন মাদ্রাসার কক্ষে রাতের বেলায় একপাশে কাপড়ের পার্টিশন দিয়ে থাকে এবং আরেক পাশে শিক্ষার্থীরাসহ এক মহিলা শিক্ষক থাকে। গত শনিবার (২৬জুন) রাতে ঘুমন্ত অবস্থায় ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণ করার চেষ্ঠা করলে ঘুম থেকে জাগ্রত হয়ে ওই ছাত্রী চিৎকার শুরু করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয়রা আপোষ মিমাংসার চেষ্টা করে। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার (৬জুলাই) নকলা থানায় মামলা দায়ের করেন।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, আমরা অভিযোগটি পেয়ে সাথে সাথে মামলা নেই। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের সামনে ২২ ধারায় ওই শিক্ষার্থীর জবানবন্দি রেকর্ড করা হবে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net