1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৪৯৩ তম উপজেলা কক্সবাজারের ঈদগাঁও - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার

৪৯৩ তম উপজেলা কক্সবাজারের ঈদগাঁও

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৬১৯ বার

কক্সবাজার সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ঈদগাঁও,ইসলামাবাদ, ইসলামপুর,পোকখালি জালালাবাদ কে নিয়ে ঈদগাঁও নামক একটি স্বতন্ত্র ও আলাদা উপজেলা ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়্যাল মাধ্যমে অনুষ্ঠিতব্য প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় নির্বাহী কমিটি’র (নিকার) ২৬ জুলাই সোমবারের সভায় ঈদগাঁও’কে স্বতন্ত্র উপজেলা করার চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপিত হয়।

এতে প্রধানমন্ত্রী কক্সবাজার সদরের ঈদগাঁও স্বতন্ত্র একটি উপজেলা হিসেবে অনুমোদন দেন ।

ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের মহাসচিব ও কক্সবাজার উওন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল ফোরকান আহমদ ও প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম ঈদগাঁওকে উপজেলা হিসবে বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন।

জানা গেছে, ঈদগাঁওকে উপজেলা গঠনের জন্য গত ২২ জুলাই ২০১৯ তারিখ কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা,কক্সবাজারের মাননীয় জেলা প্রশাসক বরাবর ০৫.২০.২২০০.২২২৪.০২.০৫.২০১৯ স্মারকমূলে প্রস্তাবের চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করেন।

পরবর্তীতে কক্সবাজারে মাননীয় জেলা প্রশাসক কামাল হোসেন গত ৩০ জুলাই ২০১৯ তারিখে ০৫.২০.২২০০.১২৬.০০৪.০১১.২০১৯-৩৯৮ স্মারকমূলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান বরাবর চুড়ান্ত প্রতিবেদন করলে বিভাগীয় কমিশনার গত ৫ আগষ্ট ২০১৯ তারিখে ০৫.৪২.০০০০.০৪১.০৭.০১২.১৯-৪০৭ স্মারকমূলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন প্রেরণ করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও ঈদগাঁও’র কৃতিসন্তান হেলাল উদ্দীন আহমদের আন্তরিক চেষ্টায় খুব দ্রুত সময়ের মধ্যে ঈদগাঁওকে উপজেলা বাস্তবায়নের যাবতীয় দাপ্তরিক কাজ শেষ করে গত ২২ আগষ্ট ২০১৯ তারিখে ৪৬.০৪৬.০১৮.০০.০০.০৬৮.২০১৯-৬৭৪ স্মারকমূলে মন্ত্রী পরিষদ সচিব বরাবর চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করা হয়।

যা পরবর্তী প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির( নিকার) সভায় চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ছিল।

করোনা মহামারীর কারণে গত দেড় বছর ধরে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় নির্বাহী কমিটি’র( নিকার) কোন সভা অনুষ্ঠিত হতে পারেনি।

উপজেলা বাস্তবায়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়াম্যান ও ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের মহাসচিব লেঃ কর্ণেল ফোরকান জানান, প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা বাস্তবায়নের জন্য বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিমের অবদান কখনো ভুলবার নয়।

তাঁর অক্লান্ত পরিশ্রম ও নিয়মিত সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রক্ষার জন্য ঈদগাঁওবাসি চিরদিন তাঁর নিকট কৃতজ্ঞ থাকবে।

তিনি স্থানীয় সরকার সচিব হেলাল উদ্দীন আহমদের ভূমিকাকে অবিস্মরণীয় উল্লেখ করে আরো বলেন, হেলাল উদ্দীন না থাকলে ঈদগাঁওবাসীর স্বপ্ন স্বপ্নই থেকে যেত। তাঁর কৃতিত্বের কারণেই ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তবতা।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান কামাল,স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম,স্বরাষ্ট মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোস্তফা কামাল উদ্দীন, কক্সবাজার সদর -রামু আসনের মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সাংসদ বেগম কানিজ ফাতেমা আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, ডি আই জি চট্টগ্রাম রেঞ্জ, জেলা প্রশাসক কক্সবাজার, পুলিশ সুপার কক্সবাজার, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক’ সহ সংশ্লিষ্ট সকলের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net