1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   মাগুরায় ২ দিনব্যাপী জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত  সাড়ে পাঁচ মাসে হাটহাজারীতে প্রায় ৩৮০টি উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল কুমিল্লা সিটি স্কুলে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত  একদলীয় শাসনের চেষ্টা করছে সরকার -মুহাম্মদ হাফিজুর রহমান

গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।

আবদুল আলী গুইমারা, খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩০৪ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় উপজেলা আ.লীগের দলীয় অফিসের সামনে দলের নেতাকর্মীর উপস্থিতিতে জাতিয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে নেতাকর্মীরা। শোক দিবস উপলক্ষে গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেমং মারমা সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কংজরী চৌধুরী পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তাছাড়া সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা আ.লীগ, গুইমারা থানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net