1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে শোক দিবসে উপজেলা আ’লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে শোক দিবসে উপজেলা আ’লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৩৯ বার

জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আ’লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকালে স্থানীয় সংসদ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।

চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কাজী জাফর আহমেদ, জয়নাল আবেদীন খোরশেদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা কৃষক লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ এস এম শাহীন মজুমদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ প্রমুখ।

এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটেয়ারী এনাম, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, মিজানুর রহমান, কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম সহ উপজেলা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net