1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ২ মাস ধরে ধর্ষন, অতঃপর আসামী আটক। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু  বেহাল সড়ক, জলাবদ্ধতায় নাজেহাল নবীনগরের সলিমগঞ্জ বাজারের ক্রেতা-ব্যবসায়ীরা ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত

টঙ্গীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ২ মাস ধরে ধর্ষন, অতঃপর আসামী আটক।

টঙ্গী সংবাদদাতা
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৪৪৪ বার

টঙ্গীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ২ মাস ধরে ধর্ষন করে আসছিল মোঃ তানভির (২৮) নামে এক যুবক। জানা যায়, উক্ত বিবাদী মোঃ তানভির (২৮) গত ০৪/০৬/২০২১ইং তারিখ হইতে ০৪/০৮/২০২১ইং তারিখ পর্যন্ত টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর ব্রীজের সালাম মোল্লার বাড়ীর ৩ তলার রুম ভাড়া নিয়ে নূরজাহান বেগমের সাথে অনৈতিকভাবে বসবাস করিতে থাকে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে দীর্ঘদিন ধর্ষন করে আসছে। বিয়ের কথা বলিলে আসামী নানা তালবাহানা করে এবং গত ০৪/০৮/২০২১ইং তারিখে আসামীকে বিয়ের কথা বলিলে আসামী বাদীকে এলোপাথাড়ি মারধর করিয়া নীলা ফুলা জখম করে এবং নগদ সাড়ে ৪ ভরি স্বর্নালংকার এবং এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়া পালিয়ে যায় এবং পুনরায় বিবাহের কথা বলিলে খুন করিয়া তুরাগ নদীতে ভাসাইয়া দিবে বলিয়া আসামী হুমকি প্রদান করে।

জানা যায় আসামীর স্থায়ী ঠিকানা পূবাইল, হায়দারাবাদ, গাজীপুর মহানগরে। এবিষয়ে বাদী নূরজাহান বেগম আরও বলেন আসামীর সাথে চার বছর আগে তার প্রেমের স¤পর্ক গড়ে ওঠে এবং আসামী গত ২ মাস ধরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে আসছে।

এ সময় বাদী উপায়ন্তর না পেয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে এস.আই আব্দুস সালাম শুক্রবার দুপুরে আসামীকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে আসেন। এই রিপোর্টটি লেখা পর্যন্ত এখনো মামলা রজু হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net