1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ‘হ্যালো যুবলীগ ফ্রি অক্সিজেন সেবা’ চালু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

তিতাসে ‘হ্যালো যুবলীগ ফ্রি অক্সিজেন সেবা’ চালু

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৭৬ বার

সারা দেশব্যাপি করোনা ভাইরাসের মহামারি ক্লান্তি লগ্নে দেশে যখন অক্সিজেনের সংকট। তখনই সরকারি-বেসরকারি ভাবে চালু হয়েছে ‘ফ্রি অক্সিজেন সেবা’। তারই ধারাবাহিকতায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশে কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের ব্যক্তিগত উদ্যোগে ‘হ্যালো যুবলীগ ফ্রি অক্সিজেন সেবা’ চালু করছেন। বৃহস্পতিবার সকালে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এই হ্যালো যুবলীগ ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমটি উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু ও তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগের সভাপতি কামাল পারভেজ, নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক বিল্লাল মেম্বার, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, উপজেলা যুবলীগ নেতা, ইব্রাহীম শামিম প্রমুখ।

করোনা আক্রান্ত কেউ হ্যালো যুবলীগ হট লাইনে-০১৮১৬৫৯৭৭১৮, ০১৮৫৫৫৮৮৮৮৮ নাম্বারে ফোন করলেই পৌঁছে দেয়া হবে অক্সিজেন এমনটাই জানিয়েছেন সেবাটির পরিচালনাকারী সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল পারভেজ।

বর্তমানে প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত রয়েছেন। নানা কারণে তাদের সিংহভাগই করোনা পরীক্ষা করছেন না। করোনাভাইরাস ও জ্বর-সর্দিতে আক্রান্তদের মধ্যে কেউ কেউ শ্বাসকষ্টে ভুগছেন। করোনা আক্রান্ত ও শ্বাসকষ্টজনিত সমস্যার রোগীদের বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবার লক্ষ্যে সম্প্রতি ব্যক্তি উদ্যোগে চালু হয়েছে ‘হ্যালো যুবলীগ ফ্রি অক্সিজেন সেবা’। এখানে বিশেষ একটি টিম কাজ করবে। ফোন পাওয়ার সাথে সাথে যথাস্থানে দ্রুত সম্ভব অক্সিজেন পৌঁছে দেয়া হবে।

এ বিষয়ে তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ বলেন, ‘যদি কেউ শ্বাসকষ্টজনিত কারণে আমাদের হ্যালো যুবলীগ তিতাস উপজেলা শাখায় ফোন করে তাহলে দ্রুতম সময়ের মধ্যে অক্সিজেন পৌঁছে দেয়া হবে। সাধারণ মানুষের উপকারের স্বার্থে ‘হ্যালো যুবলীগ ফ্রি অক্সিজেন সেবা’ চালু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net