1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় ইউএনও’র সরকারি নাম্বার ক্লোন করে চাঁদা দাবি, সতর্ক থাকার অনুরোধ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

ধর্মপাশায় ইউএনও’র সরকারি নাম্বার ক্লোন করে চাঁদা দাবি, সতর্ক থাকার অনুরোধ

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪১০ বার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান পলাশের সরকারি মোবাইল নাম্বার (০১৭৩০-৩৩১১০৭) ক্লোন করে চাঁদা আদায়ের চেষ্টা করেছে একটি প্রতারক চক্র। তবে এ ব্যাপারে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধার দিকে নাম্বরটি ক্লোন করে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়।সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসানের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমানের কাছে অনৈতিক সুবিধা চায় ঐ চক্র।

ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান বলেন, ইউএনও ধর্মপাশা-এর অফিসিয়াল নাম্বার ০১৭৩০-৩৩১১০৭ ক্লোন করে কয়েকটি প্রতারক চক্র সম্প্রতি উপজেলার বিভিন্ন মানুষকে ফোন করে বিভিন্ন অনৈতিক প্রস্তাব করছে। এ ব্যাপারে ধর্মপাশা থানায় একটি জিডি করা হয়েছে।

তিনি আরো বলেন,বিষয়টি জানার পর আমি আমার নাম্বর থেকে কেউ কোনো টাকা-পয়সা চাইলে না দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ করে ফেসবুকে সতর্কমূলক পোস্ট দিয়েছি। পাশাপাশি কারো কাছে এমন ফোন আসলে বিভ্রান্ত না হয়ে, অনুগ্রহ করে কলটি কেটে পুনরায় কল করার (এতে সরাসরি মূল নাম্বারে কল আসবে) এবং থানায় জিডি করার অনুরোধ করা হলো।

অনুরোধ ক্রমে-
মুনতাসির হাসান পলাশ
ইউএনও
ধর্মপাশা,সুনামগঞ্জ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net