1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে বেপরোয়া স্পিডবোটের ঢেউয়ে ট্রলার ডুবে দম্পতির মৃত্যু, সন্তান নিখোঁজ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

নবীনগরে বেপরোয়া স্পিডবোটের ঢেউয়ে ট্রলার ডুবে দম্পতির মৃত্যু, সন্তান নিখোঁজ

আই কে ইব্রাহীম :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৮৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে বেপরোয়া স্পিডবোটের ঢেউয়ে ট্রলার ডুবে রিয়াদ (৩০) ও লিজা আক্তার (২৫) নামের দম্পতি মারা গেছে। সোমবার (২৩ আগস্ট) বেলা দুইটার দিকে উপজেলার ভৈরবনগর- উরখুলিয়ার মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত রিয়াদ উপজেলার কাইতলার দুলাল মিয়ার ছেলে। এই ঘটনায় মারিয়া (৭) নামের তাদের শিশু সন্তান নিখোঁজ রয়েছে।

পুলিশ জানায়, রিয়াদ, লিজা ও তাদের শিশু সন্তান মারিয়াসহ পরিবার নিয়ে সিলেটে থাকেন। সোমবার তারা নবীনগরে অন্যান্য সদস্যদের নিয়ে তিতাস নদীতে নৌকা ভ্রমণে বের হয়। ভৈরবনগর- উরুখুলিয়ার মাঝামাঝি আসলে পাশ দিয়ে যাওয়া বেপরোয়া স্পিডবোটের ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় রিয়াদ ও লিজার মরদেহ উদ্ধার করা হয়। বাকী আরও তিনজন সাঁতরে তীরে উঠে আসে। এদের মধ্যে আর একজন খোশপিয়ারা বেগম নবীনগর সদর হাসপাতালে ভর্তি আছে ।

তবে তাদের শিশু সন্তান মারিয়াকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় নবীনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা একরামুল ছিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, ট্রলার ডুবির ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মারিয়াকে উদ্ধারে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net