ঢাকা   ০৫:৪৯:৪৫ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

রাউজানের দক্ষিণ হিংগলায় শোহাদায়ে কারবালা মাহফিল

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪৮৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ও গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ হিংগলা কলমপতি ইউনিট শাখার সার্বিক সহযোগীতায় পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে আওলাদে রাসূল (দঃ) বাণীয়ে জশনে জুলুস ও গাউসিয়া কমিটি আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ সালানা ওরশ মোবারক ও জিকিরে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল দক্ষিণ হিংগলায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন কাউখালী ডাক বাংলো জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা আবু মূসা সিদ্দিকী। উদ্বোধকের বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসান। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, প্রধান বক্তা ছিলেন ষোলশহর হাজী সিদ্দীক আহমদ কন্ট্রান্টর জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা সেকান্দর হোসাইন আলকাদেরী।রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদু্ল আলম সুমন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের এর যৌথ সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসার মুদাররীছ মাওলানা আবু তৈয়ব আনছারী, দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া জামে মসজিদের পেশ ইমাম সৈয়দ আজিজুল মোস্তাফা, নাত পরিবেশন করবেন আল হাসসান ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শায়ের মাওলানা মুহাম্মদ এমদাদুল ইসলাম কাদেরী,জারুলতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়ের মাওলানা শাব্বির, জাবের ও ইরফাত হোসেন চৌধুরী, ফয়সাল,সাকিব, চিশতী প্রমুখ। পরে মিলাদ কিয়াম আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যামে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি